মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১১

উবুন্টু ও লিনাক্স মিন্টের জন্য নতুন All In One ইন্টারনেট কনফিগারেশন টুল

লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা, বিশেষ করে যারা অপেক্ষাকৃত নতুন, তারা উবুন্টুতে ঢুকেই প্রথমেই যে জিনিসটা খুজেন সেটা হল ইন্টারনেটে কানেক্ট করবো কিভাবে। যারা মোবাইলের এইজ নেট ব্যবহার করেন, তাদের বিশেষ সমস্যা হয়না কারন ওপরের প্যানেল থেকে অটোমেটিক্যলি নেটওয়ার্ক প্রোভাইডার সিলেক্ট করে দেওয়া যায়।
সমস্যায় পরেন ব্রডব্যান্ড ব্যবহারকারীরা।
আইপি দিমু কোথায়?
ডিএনএস এন্ট্রি বসামু কোথায়?
ম্যাক চেঞ্জ করুম ক্যামনে?
ডায়াল করবো কিভাবে?
 :|

এত প্রশ্ন!!! উবুন্টুতে বাই-ডিফল্ট সবগুলোরই উত্তর আছে, তবে একটু ছড়িয়ে ছিটিয়ে। কয়েকটা আবার কনসোলে ঠিকঠাক করতে হয়, যেমন ম্যাক বদলানো/ডায়াল করা। নতুন উবুন্টুতে ঢোকার পরই কনসোল ব্যবহারে একটু আনইজি লাগতেই পারে। প্রতিবার মেশিন রিস্টার্ট দেওয়ার পর ম্যাক সেটিংস ঠিকঠাক করতে হয়।
এই সব সমাধানগুলোকেই একত্রে করার চেষ্টা করে নতুন একটা নেটওয়ার্ক-কানেক্টর বানিয়ে ফেলা হয়েছে, যেটার নাম হল My Network Connector B-)

এটা গ্রাফিকাল একটা উইন্ডো, যেখানে ইউজার একই উইন্ডো তে সব রকম সেটিংস ঠিকঠাক করে দিতে পারবে। আইপি-নেমসার্ভার-ম্যাক-ডায়ালিং সব!! স্টেবল ভার্সনের একটা ইজি ইনস্টলার প্যাকেজও তৈরি করা হয়েছে (৬ মেগাবাইট), যেটা একবার ডাউনলোড করে রেখে দিলে উবুন্টু ইনস্টল করার পর সরাসরি ইনস্টলার টা চালিয়েই সফ্টওয়ার টা সেটাপ করে নেওয়া যাবে। ধরেই নেওয়া হয়েছে সফ্টওয়ার টা সেটাপ করার সময় আপনার কম্পিউটারে কোন ইন্টারনেট কানেকশন থাকবে না! সেটাই স্বাভাবিক।
Muktosource - my network connector how to use
ইনস্টল করে নেওয়ার পর ওপরের ছবির মত সহজেই মেনু থেকে সফ্টওয়ার টা চালিয়ে নিতে পারবেন। একবার সেটিংস ঠিক করে দিলেই স্থায়ীভাবে সেগুলো সেইভ হয়ে যাবে, তাই বারবার এপ্লিকেশনটা চালালে বারবার সেটিংস ঠিক করার ঝামেলা পোহাতে হবে না।
যদি ম্যাক বদলাতে হয়/ডায়াল করতে হয়, প্রতিবার মেশিন রিস্টার্ট করার পর সফ্টওয়ারটা একবার চালিয়ে "কানেক্ট" বাটনে চাপ দিলেই কেল্লা ফতে! B-)

ডাউনলোড লিংক

অফিশিয়াল সাইট থেকে লিংক্সঃ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন